যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০৯ পিএম
২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ তফসিল ঘোষণা করেন। এ সময় বণিক সমিতির সাধারণ ব্যবসায়ী, সুধীজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে জেলার ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বিকেল ৫টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আপিল নিষ্পত্তির শেষ সময় ৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর দুপুর ৩টা এবং ওইদিন বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক উপস্থিত ব্যক্তিদের নির্বাচনী আচরণবিধি পড়ে শোনান। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শহরের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান। নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন ও যোগ্য কমিটি গঠিত হবে, যারা ব্যবসায়ীদের স্বার্থ ও উন্নয়নে কাজ করবে, এমন প্রত্যাশা তাদের।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)