যশোর, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩১ পিএম
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল লতিফ মালিথা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ মালিথা ওই এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আবদুল লতিফ মালিথা। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন