যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে কিশোরীদের মধ্যে চেক ও উপকরণ বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৫৩ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৮ পিএম
অভয়নগরে কিশোরীদের মধ্যে চেক ও উপকরণ বিতরণ

Subornovumi সুবর্ণভূমি- ছবি:

যশোরের অভয়নগরে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের আওতায় অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ এবং প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে শুভরাড়া ইউনিয়নের হিদিয়া এএনএইচ মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের অভিভাবক ও কিশোরীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে আলোচনা সভা, অভিভাবক ও কিশোরীদের বক্তব্য এবং কিশোরী সদস্যদের মধ্যে প্রণোদনার চেক, স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ, গাছের চারা ও ছাতা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক বিএম কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার।

বিআরডিবি সূত্রে জানা যায়, ‘দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়’ এর আওতায় ৫৯টি উপজেলার দুটি করে ইউনিয়নের দুটি করে মোট ১১৮টি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের ১০০ জন কিশোরীকে সঞ্চয়ে উৎসাহিত করা এবং তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)