মাগুরা প্রতিনিধি
দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত ১৯ সদস্যের শাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক, বণিক সমিতির নেতৃ গত ২৫ সেপ্টেম্বর অত্যন্ত সফলভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ফলাফল করবেন। আগামী দিনগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলা করে কমিটি সফলভাবে দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেনপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক, বণিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর গত ২৫ সেপ্টেম্বর অত্যন্ত সফলভাবে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ফলাফল মেনে নিয়েছেন।
তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বণিক সমিতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আগামী দিনগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবিলা করে কমিটি সফলভাবে দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।