যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১৪ পিএম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। শুরুতে বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্য ও সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাতক্ষীরা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক শেখ মো. মনিরুজ্জামান।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সামাজিক বনায়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ এবং সুশীল সমাজের প্রতিনিধি মো. সাকিবুর রহমান।

বক্তারা বলেন, সাতক্ষীরার অন্যতম প্রধান আকর্ষণ সুন্দরবন। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও জেলায় পর্যটনশিল্প এখনো প্রত্যাশিত মাত্রায় বিকশিত হয়নি। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিকাশে উন্নত যোগাযোগব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো অবকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, সাতক্ষীরায় দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নৌপথে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সরকারি ও বেসরকারি সমন্বয়ে পর্যটনকেন্দ্র ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর প্রথম ধাপে দেবহাটা উপজেলার রূপসী ম্যানগ্রোভ এলাকাকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তোলা গেলে সাতক্ষীরার অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণ বাড়বে।

বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি এবং সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)