যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিন-দুপুরে বাসা ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
দিন-দুপুরে বাসা ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

যশোর শহরের ব্যস্ততম আর এন রোড সংলগ্ন জোড়া কুঠি এলাকায় দিন-দুপুরে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বাসায় কেউ না থাকার সুযোগে আলমারি ভেঙে নগদ ৩৫ হাজার টাকা ও আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাকরিজীবী দম্পতি মনির পারভেজ দিপু ও তার স্ত্রী বাসায় তালা দিয়ে কর্মস্থলে চলে যান।

এর প্রায় এক ঘণ্টা পর পাশের ফ্ল্যাটের লোকজন তাদের বাসার প্রধান দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা মুঠোফোনে দিপুকে বিষয়টি জানান।

খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে দিপু দেখতে পান, ঘরের আলমারি খোলা এবং জামাকাপড়সহ বিভিন্ন মালামাল তছনছ করে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।

পরে তল্লাশি করে তিনি দেখতে পান, আলমারিতে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং তার স্ত্রী ও মায়ের ব্যবহৃত আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার নেই।

দিপু জানান, তিনি ও তার স্ত্রী দুজনই চাকরিজীবী। প্রতিদিনের মতো তারা সকালে বাসা থেকে বের হয়েছিলেন। সেই সুযোগেই চোরেরা বাসায় ঢুকে চুরি করেছে বলে ধারণা করছেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)