যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নয়ন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৫ পিএম
নয়ন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও কাজী আজম উপস্থিত ছিলেন।

এ ছাড়া শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে চৌধুরী শহিদুল ইসলাম নয়নের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

এর আগে কারবালা কবরস্থানে গিয়ে যশোর নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ চৌধুরী শহিদুল ইসলাম নয়নের কবর জিয়ারত করেন। পরে তারা তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)