যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আশাশুনিতে মেম্বারের বিরুদ্ধে রাস্তার ৫০ হাজার ইট তুলে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৫:৩৩ পিএম
আশাশুনিতে মেম্বারের বিরুদ্ধে রাস্তার ৫০ হাজার ইট তুলে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাঁসখালী গ্রামে যাতায়াতের একমাত্র হেরিংবন্ড রাস্তা থেকে বিপুল পরিমাণ ইট তুলে আত্মসাৎ এবং সেই ইট অন্য রাস্তার কাজে ব্যবহার করে কাবিটা প্রকল্পের বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি সদস্য মঙ্গলচন্দ্র সরকারের বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এই লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, উত্তর গাইয়াখালী ব্রিজ থেকে হাঁসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়ক থেকে কয়েক মাস আগে সদর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঙ্গলচন্দ্র সরকার আনুমানিক ৫০ হাজার ইট তুলে নেন। এতে বর্ষায় রাস্তাটির মাটি ধুয়ে খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

এ ছাড়া এই ইট পাশের হাঁসখালী প্রাথমিক বিদ্যালয় থেকে তারিকের বাড়ি পর্যন্ত কাবিটা প্রকল্পের রাস্তায় ব্যবহার করে নতুন ইটের বরাদ্দ বাবদ প্রায় দুই লাখ ২০ হাজার টাকার বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী বাবুরাম মন্ডল ও ভক্ত কুমার বৈরাগী বলেন, রাস্তা থেকে ইট তোলার সময় বাধা দিলে  রাস্তাটি পরে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও তা করা হয়নি।

উল্টো নতুন ইটের সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও এই পুরনো ইট এবং স্কুলের মাঠের বালু ব্যবহার করে কাবিটার বিল তুলে নেওয়া হয়েছে। তারা সরকারি সম্পদের অপব্যবহারের তদন্ত ও রাস্তা পুনর্নির্মাণের দাবি জানান।

অভিযুক্ত ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার ইট আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেও কাবিটা প্রকল্পে পুরনো ইট ব্যবহারের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

আশাশুনির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)