মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সিনিয়র সিভিল জজ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. তৌফিক ইনাম।
সোমবার বিকেলে আদালত দুটি পরিদর্শন করেন তারা। এ সময় আদালত প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিচারপতিদ্বয় আদালতের সার্বিক কার্যক্রম, বিচারিক পরিবেশ ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে আদালতের কার্যক্রম আরও সুষ্ঠু, গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বিচারপতিদ্বয়কে স্বাগত জানান এবং আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।