যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিলাম ছাড়াই তালা সরকারি হাসপাতালের মালামাল বিক্রির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৯:৪২ পিএম
নিলাম ছাড়াই তালা সরকারি হাসপাতালের মালামাল বিক্রির অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মালামাল উন্মুক্ত নিলাম বা বিজ্ঞপ্তি ছাড়াই গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। মালামাল বিক্রির প্রক্রিয়া, পণ্যের বিবরণ ও আয়ের তথ্য গোপন রাখায় হাসপাতাল কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো আলমারিসহ বেশ কিছু অব্যবহৃত সরকারি মালামাল উন্মুক্ত দরপত্র ছাড়াই হাসপাতালের স্টোরকিপার অসিত কুমার গোপনে বিক্রি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে স্টোরকিপার অসিত কুমার বলেন, ‘মালামাল বিক্রি করা হয়েছে। তবে তা কী প্রক্রিয়ায় হয়েছে, তা ঊর্ধ্বতন কর্মকর্তা ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মিজানুর রহমান দাবি করেন, বহুল প্রচারিত বিজ্ঞাপন না দেওয়া হলেও হাসপাতালের নোটিস বোর্ডে তথ্য দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ীই মালামাল বিক্রি করা হয়েছে। তবে বিক্রি করা মালামালের নির্দিষ্ট তালিকা কিংবা কত টাকায় তা বিক্রি হয়েছে—সংবাদকর্মীদের কাছে সেই সংক্রান্ত কোনো নথি বা তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এদিকে, মালামাল বিক্রয় কমিটির সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সরকারি এই প্রতিষ্ঠানে প্রশাসনিক অস্বচ্ছতা ও মালামাল বিক্রির অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)