যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার কিশোরীকে যশোরে দাফন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৬:৩৫ পিএম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৩৬ পিএম
কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার কিশোরীকে যশোরে দাফন

কুমিল্লার একটি ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যশোরের কিশোরী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলার আব্দুল আলিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা কুমিল্লায় চাকরি করার সুবাদে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিলেন। তবে তাদের স্থায়ী বাড়ি যশোরের ছাতিয়ানতলা গ্রামে হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কুমিল্লা থেকে যশোরে নিয়ে আসা হয়।

কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কুমিল্লার সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)