যশোর, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৫:০০ পিএম
সাতক্ষীরায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবিতে নিউমার্কেট চত্বরে বিশাল মানববন্ধন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার করা না হলে পুরো জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলার আলটিমেটাম দেওয়া হয়।

বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, আবুল কাসেম, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মশিউর রহমান ও কামরুজ্জামান রাসেল।

এছাড়া ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু এবং শ্রমিকনেতা আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমানসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ পার হতে চললেও সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক। প্রধান আসামি নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনো অধরা। অবিলম্বে অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশকে তাদের সক্ষমতা প্রমাণ করতে হবে।

গত ২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে বাপ্পি হাসান নামে এক যুবকের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ বাধে। ওই সময় বাপ্পিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)