যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মণিরামপুরের যুবকের

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৮:২৫ পিএম
মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মণিরামপুরের যুবকের

কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশি যুবক বিপ্লব হোসেনের (৩০) মৃত্যু হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে জোহর রাজ্যের মোয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। তার মৃত্যুর ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

নিহত যুবক বিপ্লব হোসেনের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর গ্রামে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। পরিবারে সচ্ছলতা আনতে ধারদেনা করে ছয় থেকে সাত বছর আগে বিপ্লব মালয়েশিয়ায় পাড়ি জমান।

নিহতের ভাই সবুজ হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে সহকর্মীর মোটরসাইকেলে চড়ে জোহর রাজ্যের মোয়া এলাকায় একটা বাড়িতে টাইলস বসানোর কাজে যাচ্ছিল বিপ্লব। এসময় স্থানীয় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে তাদের পেছন থেকে আসছিল। যারমধ্যে একটি এসে বিপ্লবদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি দেওয়ালে ধাক্কা লেগে ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।’

সবুজ আরও বলেন, ‘আমাদের অসচ্ছল পরিবার। ধারদেনা করে ৬-৭ বছর আগে স্ত্রী ও দুই সন্তান রেখে মালয়েশিয়ায় যায় বিপ্লব। নতুন করে কাগজপত্র না করতে পারায় সে লুকিয়ে কাজ করছিল। এখনো দেনা কাটিয়ে উঠতে পারেনি। এরমধ্যে ওর আকস্মিক মৃত্যুতে আমাদের পরিবার ভেঙে পড়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)