কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মানবিক সহায়তা কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের কয়রা এরিয়া অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের 'ডব্লিউ ফোর আর' প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেজেএসের পরিচালক (প্রোগ্রাম) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, প্রজেক্ট অফিসার আবুল কালাম আজাদ বাবলা ও মনিটরিং অফিসার জোবায়ের হোসেন।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন শেখ সোহরাব হোসেন, আনারুল ডাবলু, আক্তারুজ্জামান, মোস্তাফিজুর রহমান, নুরুল আমিন নাহিন, মোল্যা মনিরুজ্জামান মনি এবং মিজানুর রহমান লিটন। আলোচনা শেষে উপজেলার ২২ জন স্বেচ্ছাসেবী সদস্যের উপস্থিতিতে আগামী দিনের মানবিক কার্যক্রমের বিভিন্ন কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।