যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৪:৪৩ পিএম
যশোর সিটি কলেজ ছাত্রদল সেক্রেটারিকে ছুরিকাঘাত

যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে (২৩) ছুরি মেরেছে এক দুর্বৃত্ত। ক্যাম্পাসে ‘মাদক বিক্রি ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ অংকন নামে স্থানীয় এক তরুণ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোর সিটি কলেজের পাশের একটি গলিতে এই হামলার ঘটনা ঘটে।

আহত ফয়সাল হাসান তদ্রুপ যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফয়সাল হাসান তদ্রুপ জানান, সিটি কলেজ ক্যাম্পাসে অংকন (১৮) নামে এক যুবক দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, বিশৃঙ্খলা সৃষ্টি ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বুধবার তিনি ওই যুবককে এসব অপকর্মের কারণ জিজ্ঞাসা করতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন তার কাছে থাকা চাকু দিয়ে তদ্রুপের নিতম্বে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান। তদ্রুপ সেখানে চিকিৎসাধীন আছেন।

অংকন নামে ওই দুর্বৃত্ত যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা। সে ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপকর্মে জড়িত বলে স্থানীয়রা জানান।

এদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেন, ক্যাম্পাসে মাদক ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফয়সালের ওপর এই হামলা চালানো হয়েছে।

বিকাল চারটায় এ রিপোর্ট লেখার সময় ঘটনার ব্যাপারে মামলা করতে কামরুজ্জামান বাপ্পি কোতোয়ালি থানায় অবস্থান করছিলেন। সেখান থেকে টেলিফোনে তিনি বলেন, যে তরুণ তদ্রুপের ওপর হামলা চালিয়েছে, তার বিরুদ্ধে এলাকায় অনেক অপকর্মের অভিযোগ আছে।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি হাসনাত জানিয়েছেন, তদ্রুপের অবস্থা আশঙ্কামুক্ত। 

কোতোয়ালি মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)