যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৯:১৬ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১০:০৪ পিএম
লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোহাগড়া পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের গন্ধবাড়িয়া এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে এবং লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন। তার নামে লোহাগড়া থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)