যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুকে আপত্তিকর ছবি ক্যাপশন, মামলা রেকর্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৯:০১ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ১০:০৩ পিএম
ফেসবুকে আপত্তিকর ছবি ক্যাপশন, মামলা রেকর্ড

ফেসবুকে ছবি আপলোড করে তাকে আপত্তিকর ক্যাপশন লেখার অভিযোগ এনে আদালতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা পিটিশন কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

মামলাটি করেন যশোর শহরতলীর রামনগর গ্রামের এক তরুণী। আর আসামি করা হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসেল হোসেনকে।

ওই মেয়ের অভিযোগ, তার অর্ধনগ্ন ছবি কোথাও থেকে ‘ম্যানেজ করে’ আসামি রাসেল তার ব্যাক্তিগত ফেসবুকে আপলোড করে। বিষয়টি তিনি তার এক বান্ধবীর মাধ্যমে গত ১ অক্টোবর জানতে পারেন। ফেসবুকে ‘টাইগার রাসেল’ নামে আইডিটি আসামি রাসেলের। তাতে একটি ব্যক্তিগত ছবি আপলোড করা। লেখা আছে ‘আকাশ-নয়ন মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে গিয়ে পরপুরুষ নিয়ে শুয়ে থাকছে। তবে, সত্যতা কি যাচাই করবেন। পতিতালয়ের রুম খোলা থাকলে দিয়ে দেন।’

এ সকল কুরুচিপূর্ণ লেখা ও ছবি প্রকাশ হওয়ায় তার মানসম্মানের ব্যাপক ক্ষতি হয়। তিনি বাড়ির বাইরে বের হতে পারছেন না। তার ব্যাপক মর্যাদাহানি হয়েছে।

এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। ফলে তিনি গত ৫ অক্টোবর আদালতে পিটিশন দাখিল করলে আদালতে বিষয়টি সাতদিনের মধ্যে থানায় মামলা রেকর্ডের নির্দেশ দেন।

এই কারণে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)