যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে মেহেরপুর বিএনপির বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১০:০৮ পিএম
‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে মেহেরপুর বিএনপির বিক্ষোভ

‘দেশবিরোধী ষড়যন্ত্র ও সরকারকে ব্যর্থ’ করার তৎপরতা রুখতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মেহেরপুরের পন্ডেরঘাট এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির এবং মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)