স্টাফ রিপোটার
, যশোর
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর সদর উপজেলা কমিটির নেতারা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার সময় শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। পরে বড়বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেটের মাধ্যমে তারা সাত দফা দাবি তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির জেলা আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম-সদস্য সচিব আব্দুর রহমান, সাজিদ সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক আশা লতা, সহ-সাংগঠনিক সম্পাদক খালিদ কবির, সদস্য মোহাম্মদ হাসান, সদর উপজেলার আহ্বায়ক ফিরোজ হাসান, ছাত্রশক্তির জেলা সদস্য সচিব আল হাসিব প্রমুখ।