যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত থেকে বেনাপোল হয়ে ফিরলেন দশ নারী

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১০:১৮ পিএম
ভারত থেকে বেনাপোল হয়ে ফিরলেন দশ নারী

অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দশ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) হয়ে তারা বেনাপোল চেকপোস্টে পৌঁছান। পরে ভারতের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ইমিগ্রেশন পুলিশ জানায়, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন ও মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ও পারমিট ইস্যুর পর দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—নড়াইলের সাবিনা বেগম, নূর বানু ও সুমি খাতুন; যশোরের টুম্পা বেগম ও জান্নাতি; চাঁদপুরের হালিমা; ফরিদপুরের তন্বি আক্তার; কুমিল্লার আফরিন আক্তার; নরসিংদীর সামিয়া আক্তার শান্তা এবং খুলনার শিরিনা খাতুন।

আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় থানা ও মানবাধিকার সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)