যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণিজন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৯:৩৫ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১০:২১ পিএম
সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সংবর্ধনা পেলেন ছয় গুণিজন

মুক্তিযুদ্ধ, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরায় ছয়জন গুণিজনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ। সংগঠনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনেরা হলেন—সংগঠক কাজী রিয়াজ, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, অ্যাডভোকেট মোসলেম, সাতক্ষীরা সদর হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জন ও 'গরিবের ডাক্তার' হিসেবে পরিচিত ডা. মো. এবাদুল্লাহ, বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু এবং বিশিষ্ট সংগীতশিল্পী চৈতালি মুখার্জী।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন উদীচীর উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, সাবেক সভাপতি মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, এস এম আয়ুব আলী ও কবি কিশোরী মোহন দাশসহ অনেকে।

আলোচনা শেষে সংগঠনের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে সংবর্ধিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। দ্বিতীয় পর্বে মনিরুজ্জামান ছট্টুর আবৃত্তি এবং আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জী ও বিউটি চক্রবর্তীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)