যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘বরফ খসে পড়লে হিমালয়ের কিছু যায় আসে না’

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১০:২০ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ১১:০৩ পিএম
‘বরফ খসে পড়লে হিমালয়ের কিছু যায় আসে না’

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘বিএনপি হিমালয় পর্বতের মতো বিশাল ও শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই দলের শিকড় অত্যন্ত গভীরে। গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যে কোনো ভাটা পড়েনি।’

তিনি আরও বলেন, ‘হিমালয় থেকে এক টুকরো বরফ খসে পড়লে যেমন হিমালয়ের বিশালত্ব কমে যায় না, তেমনি বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে বিএনপির শক্তি ও অবস্থান দুর্বল করা সম্ভব নয়। আমরা এখনো হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)