যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘মানুষের আশা পূরণ হয়নি’

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৫:৪০ পিএম
‘মানুষের আশা পূরণ হয়নি’

চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ, চাঁদাবাজি বন্ধ করতে হবে। নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। ফলে সাত দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে শহরের আলহেরা এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১ আগস্ট লংমার্চ সফল করতে ঝিনাইদহ ১১-দলীয় ঐক্যের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লংমার্চ কর্মসূচিতে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন।

সাত দফা দাবি আদায়ে ১১-দলীয় ঐক্যের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা করবেন। বিকেল ৫টার দিকে ঝিনাইদহে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহম্মেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থ্যানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)