যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৫:৩৬ পিএম
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং একজন নিয়মিত মামলার আসামি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেবহাটা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— পূর্ব কুলিয়া গ্রামের গফফার মোল্লা, আতাপুর গ্রামের লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মনিরুল ইসলাম।

থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল আলম, জাকারিয়া শেখ, সোহাগ মিয়া, বেলায়েত হোসেন ও পিএসআই বিপ্লব মালাকারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে এসআই আহম্মদ আলী ও এএসআই সাগর শেখের নেতৃত্বে পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে খুলনা মহানগরীর সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়া থাকতেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, গ্রেপ্তার পাঁচ আসামিকে শুক্রবার (৩০ অক্টোবর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)