যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:৩২ পিএম
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল করিম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. মাহবুবা আখতার তাবীয়া, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)