যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় যশোরে ফার্মেসি মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৭:০৫ পিএম
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় যশোরে ফার্মেসি মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে যশোর শহরের পালবাড়ির মোড়ে বিশ্বাস ফার্মেসির মালিক মাসুদ রানাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের পালবাড়ি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে পালবাড়ি মোড়ের বিশ্বাস ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ অপরাধে ফার্মেসির মালিক মাসুদ রানার বিরুদ্ধে মামলা দিয়ে নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)