যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় সামস-এর ‘সিড’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১২:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
কয়রায় সামস-এর ‘সিড’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) ‘সিড’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের ওপর আলোকপাত করেন সামস-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, ইউপি সদস্য অশোক কুমার শীল, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা এবং উত্তরণ-এর প্রতিনিধি আলতাফ হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন এমএমএস-এর নির্বাহী পরিচালক মুর্শিদা আক্তার, আদিবাসী নেতা গিরেন্দ্রনাথ মুন্ডা, কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডা, এনজিও প্রতিনিধি আশিকুজ্জামান, আদিবাসী সদস্য স্বপ্না মুন্ডা, অসিত মুন্ডা, বাবুরাম মুন্ডা এবং সামস-এর কমিউনিটি মোবিলাইজার পুষ্পরানী মুন্ডা প্রমুখ।

সভায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন ও অধিকার সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)