যশোর, বাংলাদেশ || বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় বৃদ্ধ নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০৯:৫৩ এ এম
আপডেট : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ১০:০৭ এ এম
লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষের (চাচাতো ভাই) অস্ত্রের কোপে সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ (৫৫) নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) জানান, গত মঙ্গলবার তাদের জমির সীমানায় গাছের চারা লাগানো হয়েছিল। বুধবার ভোরে তার চাচাতো ভাইয়েরা অভিযোগ করেন, গাছ বড় হলে তা তাদের সীমানায় ঢুকে যাবে। তাই চারা তুলে ফেলতে হবে।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হাসিবুলের মা সাহেরা বেগম (৪৭)কে গালিগালাজ ও মারধর করেন। পাঁচ-ছয়জন মিলে হামলা চালান। ধারালো অস্ত্রের কোপে হাসানুর শেখ জখম হন। এ সময় সাহেরা বেগম ও হাসিবুলকেও মারধর করা হয়।

পরে গ্রামবাসী হাসানুর শেখকে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে আসেন।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল জানান, রোগীকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা যায়, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)