যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০৪:০৯ পিএম
মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় বদিয়ার রহমান (৬৩) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে মহেশপুর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্বজনেরা জানান, এদিন দুপুরে ভ্যানচালক বদিয়ার মহেশপুর থেকে যাত্রী নিয়ে কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় যান। সেখানে যাত্রীর ভাড়ার টাকা খুচরা করার জন্য রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)