যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়ক দখলমুক্ত করতে চৌগাছা প্রশাসনের অভিযান

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৭:৩৭ পিএম
সড়ক দখলমুক্ত করতে চৌগাছা প্রশাসনের অভিযান

যশোরের চৌগাছা শহরের প্রধান সড়কগুলো দখল করে গড়ে ওঠা দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে যশোর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশের দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। এছাড়া প্রেসক্লাব মোড়ে সড়কের ওপর থাকা যাত্রীবাহী বাসের অস্থায়ী টিকিট কাউন্টার ও চটপটির দোকানসহ শহরের বিভিন্ন সড়কের ওপর গড়ে ওঠা স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযানকালে সড়কের ওপর দোকান বসানো ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে সড়ক দখল করে দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।

ইউএনও ফারজানা ইসলাম বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন, জামায়াত নেতা মাস্টার কামাল আহমেদ, বিএনপিনেতা সেলিম রেজা আওলিয়ার, আব্দুল হালিম চঞ্চল, সাংবাদিক রহিদুল ইসলাম খান, আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)