যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাত দাবিতে ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
সাত দাবিতে ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, নবম পে-স্কেলের সুবিধা ও শতভাগ উৎসব ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন করেছে জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেকসহ স্থানীয় শিক্ষক নেতারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই দায়িত্ব পালন করলেও সুযোগ-সুবিধার ক্ষেত্রে অনেক শিক্ষক পিছিয়ে রয়েছেন।

শিক্ষাক্ষেত্রের সব ধরনের বৈষম্য দূর করতে শিক্ষকদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)