যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:০০ পিএম
খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় ট্রেনে কাটা পড়ে মিথুন সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর আড়ংঘাটায় এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, দুপুর সোয়া ১২টার দিকে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে মিথুন সরকারের মৃত্যু হয়।

তিনি নগরীর আড়ংঘাটার শিশির সরকারের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)