কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ‘আমার দেশ’ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি এবং ‘দৈনিক বাংলা’র হারুনার রশীদ বুলবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এই তিন পদে ভোটগ্রহণ হয়। ভোটে সহসভাপতি পদে আশরাফুজ্জামান ৪৮ ভোট, দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রশীদ সবুজ ৫৩ ভোট এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে তারেক হাসান বাদশা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
বাকি ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। তারা হলেন সভাপতি ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আক্তার মুকুল, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, গ্রন্থাগার সম্পাদক মো. আব্দুস সালাম এবং নির্বাহী সদস্য মো. মাসুদুজ্জামান মাসুদ, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন।
গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। তখন নির্বাচন কমিশনার ও ডিগ্রি কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন এবং প্রভাষক মেহেদী হাসান উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী ২৮ থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর জমা, ১ নভেম্বর যাচাই-বাছাই, ৩ নভেম্বর প্রত্যাহার এবং ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এদিকে, নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস প্রমুখ।