যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক যশোর বিজিবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:১২ পিএম
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক যশোর বিজিবি

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব কথা বলেন।

সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা তাদের সহযোগী যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে।

‘আমরা ধরে নিচ্ছি আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার গুজব ছড়ানো হচ্ছে। আমরা আশঙ্কা করছি, সবাই কলকাতা বা পশ্চিমবঙ্গেই কনসেট্রেট করছে। সেই জন্য তারা বেনাপোল ছাড়াও বেছে নিতে পারে সাতক্ষীরা এবং যশোর। এই এলাকাটা তাদের জন্য সবচাইতে নিকটবর্তী। মেহেরপুর, যশোর, সাতক্ষীরা- এই সম্পূর্ণ এলাকাটিকেই আমরা ঝুঁকিপূর্ণ দেখে সেইভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি,’ বলেন বিজিবি অধিনায়ক।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

তারা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে মতামত ও পরামর্শ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)