যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিখোঁজের ছয়দিন পর দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:১২ পিএম
নিখোঁজের ছয়দিন পর দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপায় নিখোঁজের ছয়দিন পর কালী নদী থেকে তুষার পাল (৫৭) নামে এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুষার পাল ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, নদীর মাঝামাঝি অংশে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনরা লাশটি তুষার পালের বলে শনাক্ত করেন।

নিহতের ভাতিজা তরঙ্গ পাল জানান, গত মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তুষার পাল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে মরদেহটি তার চাচার বলে শনাক্ত করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তুষার পাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময় রাতে মন্দিরে অবস্থান করতেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)