যশোর, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুরক্ষার দাবিতে নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:৫৭ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৭:০২ পিএম
সুরক্ষার দাবিতে নড়াইলে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি

অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে নড়াইলে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বক্কার সিদ্দিক, কেন্দ্রীয় আন্দোলন সমন্বয় কমিটির সদস্য আরিউদ্দিন বরবটি এবং লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি বদরুজ্জামান।

সমাবেশে জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী বলেন, সারা দেশে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডভিত্তিক নিয়োজিত নিকাহ রেজিস্ট্রাররা মানুষের গুরুত্বপূর্ণ পারিবারিক দায়িত্ব পালন করছেন। কিন্তু বর্তমানে একটি মহল কাজীদের এই কর্মকাণ্ড বিভক্ত করার ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বর্তমানে একজন কাজী মাসে দশ হাজার টাকাও আয় করতে পারেন না। সেখানে ইউনিয়ন ভাগ করা হলে তারা পরিবার নিয়ে চরম বিপাকে পড়বেন। তাই সরকারের কাছে প্রচলিত কাঠামো অনুযায়ী রেজিস্ট্রার নীতিমালা বহাল রাখার দাবি জানান তিনি। দাবি আদায় না হলে আগামীতে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)