যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা প্রেসক্লাবের বর্ষপূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১২:৩৯ পিএম
মাগুরা প্রেসক্লাবের বর্ষপূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাবের সাধারণ সভা ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা, বর্ষপূর্তির কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে কেক কেটে কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন উপস্থিত সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবের ৫১ জন সদস্যের মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)