যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৪:০৫ পিএম
কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনার কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বনদস্যু নির্মূল, বাল্যবিয়ে রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানো এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক শেখ হারুন অর রশিদ ও মো. রিয়াছাদ আলী, মাস্টার আবদুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, আংটিহারা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. কায়ছার আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুর ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক রুহুল কুদ্দুস এবং কয়রা থানার এসআই বিজন কুমার প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)