যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে সার ডিলারদের অবহিতকরণ সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:৪৬ পিএম
অভয়নগরে সার ডিলারদের অবহিতকরণ সভা

যশোরের অভয়নগরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর বিধিবিধান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ সভা হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।

এ ছাড়া নওয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা, ব্যবসায়ী কামরুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ, বিসিআইসি ও বিএডিসির ৩৭ জন এবং উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলার সভায় অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)