যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৯:৩৪ পিএম
কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাস বা অক্সিজেন স্বল্পতায় দুইজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন, বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ ও উদ্ধার তৎপরতা চলাকালে অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাসের প্রভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে অসুস্থ দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন