সুবর্ণভূমি ডেস্ক
বাস্তবতা ও পরিপক্বতা ছাড়া গুজবের ওপর ভিত্তি করে কবিতা লিখে শ্রীজাত ‘কবির জাত মেরেছেন’, আর রাজনৈতিক ইস্যুতে কবিদের দ্বিমুখী অবস্থান ও পদক-লিপ্সার সমালোচনা করে সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক রাসেল মাহমুদ তার ভেনিফায়েড ফেসবুকে লিখেছেন। সুবর্ণভূমির পাঠকদের জন্য নিচে তার লেখাটি তুলে ধনা হলো:
শ্রীজাত একজন ভালো কবি। তার অনেক কবিতা পড়েছি। অভিনয় শুরু করার পর তাকে আর কবি মনে হয় না। মনে হয় সাবেক কবি, পদত্যাগ করেছেন। কবিতা-পলাতক।
মারজুক রাসেলকে কিন্তু তা মনে হয় না। মারজুক এখন ফালতু টাইপের চরিত্রে অভিনয় করেন, কিন্তু ওটাই আসল তিনি। মারজুক রাসেল তার নিজের চরিত্রেই অভিনয় করেন।
শ্রীজাত বাংলাদেশের বাস্তব পরিস্থিতি না জেনে একটা কবিতা ফাঁদলেন দেখে শামসুর রাহমানের কথা মনে পড়ে গেল। ভীষণ শক্তিমান এক কবি ছিলেন রাহমান। তবে তার প্রবণতা ছিল— যে কোনো ইভেন্ট নিয়ে কবিতা লেখার লোভ তিনি সামলাতে পারতেন না। ধরা যাক, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ বা ছিনতাইকারীর কাছে সব হারানোর মতো ঘটনাও পারলে তিনি কবিতায় আনতেন। তবু রাহমানের একটা ম্যাচুরিটি ছিল, সেটা তিনি ধরে রেখেছিলেন। গুজববাজদের ওপরে আস্থা রেখে বাংলাদেশ নিয়ে কবিতাটা প্রসব করে কবি সম্প্রদায়ের জাত মেরে দিলেন শ্রীজাত।
এটিই প্রথম নয়। আমাদের মহান কবি নির্মলেন্দু গুণও পদক চেয়ে কবির জাত মেরেছিলেন। পরে কটাক্ষ করে তার জাত মেরে দিয়েছিলেন আমাদের আরেক জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ।
গুণ দা’কে আমি ভুলেই গিয়েছিলাম। সম্প্রতি তাকে মনে পড়লো ফেসবুকে তার একটি ভিডিও শেয়ার করা দেখে। নড়াইলের ভিডিও বলে তিনি যেটি পোস্ট করেছেন (শেয়ার নয়), সেখানে লিখেছেন নড়াইলের কালিয়ায় শতাধিক বাড়িতে লু*ট*পাট এবং ৩০টি হি*ন্দু বাড়িতে আ*গু*ন লাগিয়ে দিয়েছে বিএনপি জামাতের স/ন্ত্রা-সী-রা। পেজটি তার কি না এখনো নিশ্চিত না।
ধরলাম তার না, কিন্তু হিসাব ও ভিডিও ঠিক আছে। শতাধিত। হিন্দু বাড়িও তিনি গুনেছেন। ৭০টার বেশি মুসলমান বা অন্য ধর্মের লোকেদের বাড়িও ছিল, ওগুলো? শ্রীজাত তাহলে সংখ্যায় কমদের নিয়ে চিন্তিত! সংখ্যালঘুদের নিয়ে? তিনি কি সংখ্যালঘুর কবি? ভারতের সংখ্যালঘুরা যখন মার খায়, কবি কি দেখেন? কী দেখেন?
যাহোক, পদক চাহিয়া গুণ দা' প্রধানমন্ত্রী সহপাঠী শেখ হাসিনা বরাবর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছিলেন, ‘খু/ন বললো ছুরি হবো, ছুরি বললো খু/ন — পদক বললো, আমি হবো নির্মলেন্দু গুণ ...’ শ্রীজাতকে নিয়ে বন্ধু সাইয়েদ জামিল অবশ্য একটা বড় কবিতা লিখেছেন। জামিল ও শ্রীজাত উভয়কেই অভিনন্দন। গু*লি ও গালি বিনিময়ের থেকে কবিতা বিনিময় ঢের ভালো।