যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:১১ এ এম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
ডাকসু ভিপির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

সাদিক কায়েম জানান, ঘটনার সময় তার মা-বাবা বাড়িতেই ছিলেন। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়।

তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
 
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশা আল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশা আল্লাহ।’

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)