যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘বিতর্কিত সিদ্ধান্তের বৈধতা দিতে সম্মতি উৎপাদন করতেন কথিত জ্যেষ্ঠ সাংবাদিকরা’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:৩৮ পিএম
‘বিতর্কিত সিদ্ধান্তের বৈধতা দিতে সম্মতি উৎপাদন করতেন কথিত জ্যেষ্ঠ সাংবাদিকরা’

হাসিনার শাসনামলে আনিস আলমগীরের মতো জ্যেষ্ঠ সাংবাদিকরা নামহীন 'বিশেষজ্ঞদের' উদ্ধৃতি ব্যবহার করে ক্ষমতাসীনদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে জনমত বা সম্মতি তৈরি করতেন। বর্তমান সরকারের সময় একইভাবে জ্যেষ্ঠ সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নতুন করে প্রাসঙ্গিক বা 'ব্র্যান্ডিং' করার যে চেষ্টা চলছে সে বিষয়ে হুঁশিয়ার করেছেন সাংবাদিক, ফ্যাক্ট-চেকার এবং মিডিয়া বিশ্লেষক কদরুদ্দীন শিশির। তার ফেসবুক ওয়ালে দেওয়া এই সংক্রান্ত পোস্টটি সুবর্ণভূমির পাঠকদের জন্যে প্রকাশ করা হলো:

হাসিনার স্বৈরশাসনের পক্ষে দেশি সিনিয়র সাংবাদিকরা যেভাবে কনসেন্ট ম্যানুফেকচার করেছেন তার একটা ক্লাসিক এক্সাম্পল দেখেন এখানে।

এই লেখাটা আনিস আলমগীর লিখেছেন ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি। তার ঠিক দুই দিন আগে সরকার (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) সিদ্ধান্ত নেয় যে, জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাবটি কেড়ে নেয়া হবে।

এখন হাসিনা সরকারের ওই সিদ্ধান্তের পক্ষে ‘নিরপেক্ষ যুক্তি’ বের করা হইলো সিনিয়র সাংবাদিক আনিসদের কাজ।

আনিস নেমে পড়লেন মাঠে। মাঠটির (পড়ুন সংবাদমাধ্যম) মালিক আবার আরেক আওয়ামী লীগ এনেই বলার।

স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি খেতাব কেড়ে নেয়া বেশ বড় একটা সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তকে বৈধতা দিতে শুধুমাত্র একজন সিনিয়র সাংবাদিক যদি নিজের মতটা শুধু তুলে ধরেন তাহলে অতোটা ওজনদার হয় না।

ফলে নিজের মতকে আরও ওজনদার বানাতে তার দরকার ‘এক্সপার্ট’দের! তিনি ভাড়া করে ফেললেন বেশ কয়েকজন ’এক্সপার্ট’।

না, তাকে টাকা দিয়ে ভাড়া করা লাগেনি। উনি মনে মনেই ভাড়া করলেন।

তার মতামত কলামে লিখলেন, “Experts say,".

এই এক্সপার্টদের নাম নেই, বাপের নাম নেই, ঠিকানা নেই। এই বাপহীন এক্সপার্টরা বাস করছিলেন আনিস আলমগীরের মনে।

তারা আনিসকে মতামত দিলেন, “সরকার চাইলে তা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে পরবর্তী সময়ে খেতাব প্রত্যাহারের নজির রয়েছে। এমনকি পাকিস্তান আমলেও কয়েকজন বাঙালিকে পুরস্কৃত করা হয়েছিল, কিন্তু পরে পাকিস্তান সরকার তাদের সেই পুরস্কার প্রত্যাহার করে নেয়।"

বেশ!

শুধু আনিস নন, তার মনে বাস করা এক্সপার্টরাও বলেছেন যে, সরকার চাইলে খেতাব কেড়ে নিতে পারে কারণ অতীতে এমন নজির রয়েছে।

ফলে, সরকারের সিদ্ধান্তে কোন সমস্যা নেই। হাসিনা সরকার সঠিক কাজটিই করেছে।

এভাবেই নিজেদের মনে বাস করা এক্সপার্টদের মতামত ব্যবহার করে হাসিনার স্বৈরাশসনের পক্ষে এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে সম্মতি তৈরি করে গেছেন আনিসরা।

মজার বিষয় হলো, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কে বা কারা এরকম বেশ কিছু সিনিয়র সাংবাদিক ও সিনিয়র বুদ্ধিজীবীদেরকে-- যারা বাস্তবে ক্লাসিক প্রোপাগান্ডিস্ট-- নতুন করে ভ্যালিডেট/প্রাসঙ্গিক করতে প্রধানমন্ত্রীকে ব্যবহার করেছেন।

খেয়াল করলে দেখা যাবে, ক্ষমতাগ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব সিনিয়র সাংবাদিকদের একান্তভাবে খোঁজ খবর নিয়েছেন, কল দিয়েছেন, চিঠি দিয়েছেন, তার অফিসে দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে আনিস ও তার মতন হাসিনার ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদনকারী অনেকেই রয়েছেন।

আমার জানার আগ্রহ, কে বা কারা এই সিনিয়রদেরকে নতুন করে ব্রান্ডিং করাতে প্রধানমন্ত্রীকে ব্যবহার করেছেন? এবং তাদের উদ্দেশ্য আসলে কী?

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)