যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আড়াই ঘণ্টা পর এলো পুলিশ, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
আড়াই ঘণ্টা পর এলো পুলিশ, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

শহরের সোনালী ব্যাংকের সামনে নিউ যশোর ট্রেডিং সুজুকি মোটরসাইকেল শোরুমের সার্ভিস সেন্টারের পেছনের একটি ফাঁকা জায়গা থেকে কালো টেপ মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়। যদিও স্থানীয় একজন বিষয়টি পুলিশকে সাড়ে তিনটার দিকে জানান। খবর দেওয়ার আড়াই ঘণ্টা পর পুলিশ এসে ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করে। অথচ স্থানটি শহরের কেন্দ্রস্থলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুই যুবক পেছনের দিক দিয়ে প্রবেশ করে শোরুমের সার্ভিস সেন্টারের পেছনের ফাঁকা জায়গায় একটি বস্তু রেখে দ্রুত চলে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাদের ধাওয়া করে স্থানীয়রা। কিন্তু তারা দৌড়ে পালায়।

সেখানে কী রেখে গেছে, তা দেখতে গিয়ে কালো টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি দেখতে পান যুবকরা।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় আনাব মাহাদি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশে জানান। সন্ধ্যা ছয়টার দিকে যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।

তবে, বস্তুটি প্রকৃতপক্ষে ককটেল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও বস্তুটি সেখানে রেখে যাওয়ার কারণও জানা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)