যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন'

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৫৬ পিএম
‘প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন'

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে পাহারা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি বলেছেন, কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ যতগুলো সীমান্ত রয়েছে, সবাই মিলে পাহারা দেন, যাতে ফ্যাসিস্টরা দেশে ঢুকতে না পারে। প্রয়োজনে সীমান্ত সিলগালা করে দেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।

আরও বক্তব্য দেন মৌতলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাচ্ছের হোসেন পলাশ, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান ও কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্যসচিব ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার থানা সড়ক প্রদক্ষিণ করে। এতে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)