যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক বছরেও পূরণ হয়নি সাতদিনের প্রতিশ্রুতি!

রূপক মুখার্জি

, লোহাগড়া (নড়াইল)

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১১:০২ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ১১:০২ পিএম
এক বছরেও পূরণ হয়নি সাতদিনের প্রতিশ্রুতি!

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নে গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালী বেগমের বিরুদ্ধে।

তবে, টাকা নেওয়ার সময় এক বছর পেরিয়ে গেলেও টিউবওয়েল পাননি ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবুল কাশেম ও আফজাল মোল্যা এবং পাইটকেলবাড়ী গ্রামের কামাল মোল্যা, খাজা বিশ্বাস ও সোহেল রানাসহ ৭-৮ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেওয়া হয়। ‘এক সপ্তাহের’ মধ্যে বিশেষ ব্যবস্থায় গভীর নলকূপ দেওয়ার আশ্বাসে তারা এ টাকা দেন। কিন্তু এক বছর পার হলেও তাদের কারও বাড়িতে নলকূপ স্থাপন করা হয়নি।

ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও নলকূপ না পেয়ে ইউপি সদস্য শেফালী বেগমের কাছে জানতে চাইলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মেজবাহর কাছে টাকা দেওয়ার কথা জানান।

এদিকে, টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালী বেগম বলেন, মেকানিক মেজবাহ সাতদিনের মধ্যে ডিপ টিউবওয়েল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরে পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম ডাকুসহ কয়েকজনের উপস্থিতিতে প্রথমে ৫০ হাজার টাকা এবং পরবর্তী সময়ে দুই কিস্তিতে মোট এক লাখ ৯০ হাজার টাকা মেজবাহর হাতে তুলে দেন।

ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ডাকুও টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেফালী বেগম আরও বলেন, সাতদিনের মধ্যে টিউবওয়েল দেওয়ার কথা থাকলেও মেজবাহ দিনের পর দিন ঘোরাতে ঘোরাতে এক বছর পার করেছেন। এখন টিউবওয়েল না পেয়ে ভুক্তভোগীরা তাকেই দায়ী করছেন।

তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক মেজবাহ বিশেষ ব্যবস্থায় গভীর নলকূপ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন।

তিনি বলেন, নারী ইউপি সদস্যের নামে আটটি ডিপ টিউবওয়েল বরাদ্দ হয়েছে। ওই আটটি টিউবওয়েলের সরকারি খরচ বাবদ সাত হাজার টাকা করে তিনি নিয়েছেন। তবে এখনো কাজ হয়নি। এর বাইরে কোনো টাকা নেননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ ওসমানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আগে কিছু জানতাম না। সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)