যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ইকুইপমেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্য সংগ্রহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:৫৮ পিএম
যশোরে ইকুইপমেন্ট শ্রমিক ইউনিয়নের সদস্য সংগ্রহের উদ্বোধন

একতাই বল- এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়েছে ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ও সদস্য সংগ্রহ অভিযান।

শুক্রবার বিকেলে যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমল হাসান সজন।

আলোচনায় অংশ নেন, সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ টিপু, সিনিয়র সহসভাপতি আবুল মনসুর, সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফরাজি, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান হেভি ইকুইপমেন্ট এস্কেভেটর, ক্রেন, ফর্কলিফট, পেলোডারসহ অন্যান্য যন্ত্র ছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্ভব নয়। কিন্তু মালিক ও চালকদের সংগঠন না থাকায় প্রায়ই ইকুইপমেন্ট ভাঙচুর, অগ্নিসংযোগ ও আটকে রাখার ঘটনা ঘটে। তার প্রতিকার সম্ভব হয় না। এ বাস্তবতায় মাথায় রেখে সারাদেশের চালকদের একত্রিত হওয়ার সময় এসেছে। এ সংগঠন দ্রুত কাজটি সম্পন্ন করতে পারবে বলে মনে করছেন বক্তারা।

সভাশেষে যশোর এলাকার ইকুইপমেন্ট চালকদের সদস্যভুক্ত করা কাজের উদ্বোধন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)