স্টাফ রিপোর্টার
, যশোর
সারাদেশে আওয়ামী লীগের অব্যাহত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল র্যালি হয়েছে।
শুক্রবার বিকেল চারটার দিকে শহরের চারখাম্বা মোড় থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
এতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জয় প্রমুখ।