যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লজ্জা ঢাকতে বিষপান! গাংনীতে মাদরাসাশিক্ষকের মৃত্যু ঘিরে তোলপাড়

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০২:১৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ০৩:১৩ পিএম
লজ্জা ঢাকতে বিষপান! গাংনীতে মাদরাসাশিক্ষকের মৃত্যু ঘিরে তোলপাড়

মেহেরপুরের গাংনী উপজেলায় এক মাদরাসাশিক্ষকের আত্মহত্যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ছাত্রের সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগ প্রকাশ্যে আসার পর লজ্জা ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে বিষপান করেন তিনি।

মৃত শিক্ষক সাব্বির হোসেন (২৫) গাংনী উপজেলার তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক এবং একই উপজেলার দেবীপুর গ্রামের মৃত কাফিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদরাসার এক শিশুকে তার বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় অনৈতিক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে পরে বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদরাসা কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সাব্বির হোসেন। কয়েকদিন নানার বাড়িতে অবস্থান করার পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে ঘাসনাশক বিষ পান করেন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া রেফার করেন। পরে অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সম্রাট বিশ্বাস জানান, অভিযোগ ওঠার পর তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)