যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা নারী-পুরুষ নিহত

খুলনা অফিস

প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল,২০২৬, ১১:৫৯ পিএম
খুলনায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা নারী-পুরুষ নিহত

খুলনায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দৌলতপুর থানার রেলিগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর বাস ও এর চালককে আটক করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীয় পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রয়েল পরিবহনের একটি বাস ফুলবাড়িগেট থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। বিপরীতি দিক অর্থাৎ খুলনা থেকে ফুলবাড়ীগেটগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই নারী-পুরুষের মৃত্যু হয়।

নিহত পুরুষের নাম মো. তানভীর হাসান শেখ। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা। তবে, নিহত নারীর নাম জানা যায়নি।

ধারণা করা হচ্ছে, নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী। এ ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)